ঝিনাইদহের কালীগঞ্জের দানশীল শাহজাহান আলী বিশ্বাসের ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ৭:৪২ পূর্বাহ্ন
শাহজাহান আলী বিশ্বাস। ফাইল ছবি।

এইচ আর হাসু ।।

ঝিনাদহের কালীগন্জ উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ের ৬নং ওয়ার্ডভুক্ত মহাদেবপুর গ্রামের বিশিষ্ট সামাজিক ও দানশীল ব্যাক্তিত্ব মোঃ শাহাজান আলি বিশ্বাস (দুলাল) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নিইলাহি রাজিউন।

তিনি নিজ বাড়ির পাশে মহাদেবপুর জামে মসজিদে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা হয়ে মসজিদের প্রবেশ দ্বারেই  ইনতেকাল করেন।মরহুম দুলাল বিশ্বাস অত্র এলাকার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুন্দরপুর দাখিল মাদ্রাসা,১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদ ভবন,সুন্দরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,প্রস্তাবিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রসহ বিভিন্ন ধর্মীয়,শিক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জমি দাতা এ ছাড়াও বহু যাযাবর হতদরীদ্র ভুমিহীন পরিবারকে তিনি নিজ জমিতে আশ্রয় দিয়ে গেছেন । তাঁহার  নামাজে জানাজা ২৮/১০/২০১৮ রবিবার নিজ বাড়ির আঙিনায় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ