ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন

এইচ আর হাসু
শনিবার, ১ মে, ২০২১, ৯:০৭ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে গরীব অসহায় ও দুখী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার(৩০ এপ্রিল ২১) ইফতারের পর তৈলকূ(গাজিপাড়া) গ্রামে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিজ হাতে হত দরিদ্রদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট এন্ড পিকনিক স্পর্ট এর সত্বাধিকারী আব্দুল মতিন বিশ্বাস পাতা মিয়া,তরুন উদ্যোক্তা ইমদাদুল হক সোহাগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদের নতুন পোশাক পানজামি,শাড়ি ও বাচ্ছাদের পোশাকে খুশি স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ