ঝিনাইদহের কালিগঞ্জে ফেসবুক ভিত্তিক আঞ্চলিক ভাষা গ্রুপের তাল গাছ রোপন কর্মসূচি পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

“তালগাছ লাগায়, বজ্রপাত ঠেকাই” এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে ৩ নং কোলা ইউনিয়নে ৫০০ তালের বীজ বপন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় ইউনিয়নের বিভিন্ন সড়কে তালের বীজ বপন করেন। তালের বীজ বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন।এসময় উপস্থিত ছিলেন ২ নং জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, সমাজসেবক এমদাদ হোসেন, গ্রুপের এডমিন পারভেজ হাসান, রাসেল চৌধুরী, মডারেটর সাগর হোসেন, নাজমুল হোসেন, ইজাজ আহমেদ, প্রোগ্রাম কো অর্ডিনেটর মাজেদুল হক, সদস্য রোমেল পারভেজ প্রান্ত প্রমুখ।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের প্রোগ্রাম কো অর্ডিনেটর মাজেদুল হক বলেন, তালগাছ লাগাই, বজ্রপাত ঠেকাই এই শ্লোগান নিয়ে উপজেলার সকল ইউনিয়নে সড়কের পাশে তালের বীজ বপন করবো। আজ এই ইউনিয়নে বিভিন্ন সড়কে ৫০০ তালের বীজ বপন করা হচ্ছে।তালের বীজ বপনের এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে কালীগঞ্জের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান হাবিব ইন্টারনেট। মিডিয়া পার্টনার হিসেবে আছেন ক্রাইম ওয়ার্ল্ড নিউজ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ