শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটি মৎস্যজীবি সমবায় সমিতি উন্নয়ন প্রকল্পের আওতায় করাতিপাড়া বাওড়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ পোনা অবমুক্ত করেন।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ইরফান বিশ্বাস, আবু জাফর, বাওড়ের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বল্লভ মাঝি, অনির্বান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বিনয় কৃষ্ণ বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রজাতির ৫০ মন মাছের পোনা অবমুক্ত করা হয়।