শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
অপরাধ দমন, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ নানাবিধ কাজে সফলতা অর্জন করায় ঝিনাইদহ সদর থানার ওসি (অপরাশেন) মহসীন হোসেন উত্তম পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় মহসীন হোসেনকে এসম্মাননা প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওসি (অপারেশন) মহসীন হোসেন বলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নির্দেশনায় ও সদর থানার ওসি এমদাদুল হক শেখ’র তত্বাবধানে চেষ্টা করেছি কিছু ভালো কাজ করার। তাদের এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে।
You must be logged in to post a comment.