ঝিনাইদহে আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

ঝিনাইদহেই আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।
  ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের  আব্দুর রউফ ডিগ্রী কলেজ জামে মসজিদ’র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বিগত ১৯৯৪ সালে তৎকালীন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান কলেজটি প্রতিষ্ঠা করেন। তারপর অনেক সরকার এলো গেলো এবং আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিলেন,কিন্তু কখনও কলেজে ছাত্র ছাত্রী, শিক্ষকদের নামাজের কথা ভাবেনি। আঃ রউফ ডিগ্রি কলেজে মুন্সি কামাল আজাদ পান্নু সভাপতি হবার পর থেকে তিনি শিক্ষার্থী, কলেজের শিক্ষক, আশপাশের মানুষের কথা চিন্তা করে। কলেজ ক্যাম্পাসে একটা মসজিদ করার উদ্যোগ গ্রহণ করেন। এরই

ধারাবাহিকতায় শনিবার সকালে ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আব্দুর রউফ ডিগ্রী কলেজের সভাপতি- এ্যাডঃ কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, সাবেক  যুবনেতা, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি আলহাজ্ব ল এম এ মজিদ।সেসময়ে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ,সাবেক যুবনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক- মোঃ জাহিদুজ্জামান মনা, সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রউফ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ