আব্দুল জব্বার, ঝিকরগাছা, যশোর।।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, স্বরূপ যশোর জেলার ঝিকরগাছায় ১৭টা কওমী ও হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের, প্রধানদের মাঝে প্রতিষ্ঠান ভিত্তিক নগদ অর্থ বিতরণ করা হয়।
সোমবার যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠান প্রধানদের নিকট এই নগদ অর্থ বিতরণ করেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।
নিম্নোক্ত প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। মুসলিম এতিমখানা,ঝিকরগাছা ৯৪জন=১৫,২৭৫ টাকা। মোহামাদিয়া কওমিয়া নূরানী মাদ্রাসা ৭৫জন ১২,১৮৭ টাকা, পারবাজার বালক বালিকা কওমী মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা ২৪৫ জন ৩৯,৭১২ টাকা, বিষহরি এতিমখানা ২০জন ৩,২৫০ টাকা, মাদ্রাসা আমেনা কওমী মাদ্রাসা ৫৫ জন ৮,৯৩৭ টাকা, এ.এস.জি শিমুলিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ১২০ জন ১৯,৫০০ টাকা।
নবীনগর নেদায়ে ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা ১০৯ জন ১৭,৭১২ টাকা, হাজী আব্দুল মালেক এতিমখানা ৪৮ জন ৭,৮০০ টাকা, বারবাকপুর এসলামিয়া এতিমখানা ৩২জন ৫,২০০ টাকা, গাজী দরগা এতিমখানা লিল্লাহ বোডিং এবং হাফিজিয়া মাদ্রাসা ৩৫ জন ৫২০০ টাকা, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ৪০ জন ৬৫০০ টাকা, বাঁকড়া মুকুন্দপুর সিদ্দিকিয়া এতিমখানা ৩৮ জন ৬১৭৫ টাকা, উলাকোল ইমদাদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ৬৭জন ১০৮৮৭ টাকা, বাঁকড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কওমি মাদ্রাসা ৫৩০ জন ৮৬১২৫ টাকা, হযরত আলী কাওমী মাদ্রাসা ৬৫ জন ১০৫৬২ টাকা, সৌরবুন্নেছা কাওমী মাদ্রাসা ৫৫ জন ৮৯৩৭ টাকা, খোশালনগর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১১৮জন ১৯১৭৫ টাকা, ঝিকরগাছা উপজেলা থেকে সর্বমোট ২৮৩৮১২ টাকা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.