ঝিকরগাছা উপজেলার ইএনও সহ তার স্বপরিবার করোনা আক্রান্ত 

বিল্লাল হুসাইন,যশোর।।
বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ৯:১৮ অপরাহ্ন

 

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান সহ তার স্বপরিবারের অন্যান্য সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার বিকালে তার সহধর্মিণীর, ছেলে ও মেয়েরও করোনা টেষ্ট করে ফলাফল পজেটিভ এসেছে বলে তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হাবিবুর রহমান। এবং তিনি আরো বলেন, তারা আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান জানান, মানব সেবাই পরম ধর্ম। আর সেই ধর্ম পালন করতে গিয়ে আজ আমি ও আমার পরিবার করোনা আক্রান্ত হয়েছি। বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আশাকরি অতিদ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আপনারা আমার জন্য আল্লাহর নিকট দোয়া করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় তাহাদেরকে সুস্থতা কমনা করেছেন, দৈনিক যশোর পত্রিকার উপজেলা প্রতিনিধি সহ ঝিকরগাছা উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মঙ্গলবার দুপুর পর্যন্ত রিপোর্টে ৩২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যুও হয়েছে বলে জানান মেডিকেল অফিসার ডাঃ আমিরুল ইসলাম। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৮ শত ৬৬ জন এবং বর্তমানে চলমান দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৩ হাজার ৮ শত জন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রশিদ রায়হান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ