ঝিকরগাছায় সাবেক ইউপি সদস্য আপত্তিকর অবস্থায়

বিল্লাল হুসাইন,যশোর।।
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছায় ইজানুর রহমান ইজান (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য অসামাজিক কার্যকলাপের সময় আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে জনসাধারণের হাতে মারপিটের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী, এক ভ্যানচালকের স্ত্রীর সাথে এক বাঁশ বাগানে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে স্থানীয়রা তাকে মারধর করেন। ইজান উপজেলার শংকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও নায়ড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ দেড়ির ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায়  ৮ টার দিকে ইজানুর রহমান ইজান বাড়ির পাশে বাঁশ বাগানে (দেড়িয়াপাড়ার কবরস্থানের কাছে) প্রতিবেশী এক ভ্যানচালকের স্ত্রী দুই সন্তানের জননীর সাথে অসামাজিক কাজ করছিল। এ সময় স্থানীয়রা টের পেলে বিবস্ত্র অবস্থায় ইজান পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে থাকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।  স্থানীয়রা তাকে মারপিট করে ।

স্থানীয়দের মতে, সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে করোনাকালীন সময়ে ত্রাণ আত্মসাৎ  ও মাদক কারবারীদের মদদ দেয়ার অভিযোগ রয়েছে।

ওই গ্রামের হাবিবুর রহমান জানান, সন্ধ্যা রাতে বাঁশ বাগানে দেড়িয়াপাড়ার কবরস্থানের কাছে প্রতিবেশী এক ভ্যানচালকের স্ত্রীর সাথে অসামাজিক কাজ করছিল। এ সময় তারা আমাদের দেখে বিবস্ত্র অবস্থায় দৌড়ে পালায়। এক পর্যায় ইজান পাশের পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে ডুবে থাকে।

মিন্টু রহমান নামে আরেক গ্রামবাসী জানান, ইজান দীর্ঘদিন ধরে ওই মহিলার সাথে পরকীয়া করে আসছিল। ঘটনার পর থেকে ইজান বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয় ইজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি (ইজান) জানান, ঘটনা মিথ্যা। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ