ঝিকরগাছায় বিএনপি নেতার বাড়িতে পুলিশের ব্যাপক তান্ডবের অভিযোগ      

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৯ অপরাহ্ন

বিল্লাল হুসাইন, ঝিকরগাছা, যশোর।।

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে গত কাল ৭/৮/১৮ ইং তারিখে  দুপুরে ২ টার পর পর ই এক বি এন পির নেতার বাড়িতে পুলিশ ব্যাপক ভাবে তান্ডব চালিয়েছে। এ সময় বি এন পি নেতা নজরুল ইসলাম গুরুতরভাবে আহত হন।তার বাড়িতে, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, সহ আরও অনেক কিছু ভাংচুর করার পর তার বড় ভাই রবিউল ইসলাম কে পুলিশ  ধরে নিয়ে  যায়।ঝিকরগাছা থানা  বি এন পি নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়েছেন। নজরুল ইসলামের বাড়ি ঝিকরগাছা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বি এন পি র সাধারন সম্পাদক।

স্বজনরা জানিয়েছে, নজরুলরা ৩ ভাই গ্রাম্য পশু ডাক্তার।গতকাল  দুপুরে ২টার দিকে জুম্মা নামাজ  শেষে বাড়ি আসেন নজরুল ইসলাম।এ সময়  থানার এস   আই   কামরুজজামানের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে হামলা চালায়।  সনত্রাসি কায়দায় পুলিশ  ২টি মোটরসাইকেল,১ টি টিভি, ১টি ফ্রীজ, সহ দামি মূল্য বান আসবাবপত্র  ভাংচুর  করে। পরে রক্তাক্ত অবস্থায়  নজরুল ইসলাম পালিয়ে  যান। তার বড় ভাই সহ মোটরসাইকেল  পুলিশ  আটক করে থানায়  নিয়ে যায়।আহত নজরুল ইসলাম  ২৫০ শয্যা যশোর হাস পাতালে ভর্তি হন।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি কাজি কামাল হোসেনের সাথে মোবাইলে  কথা হলে তিনি  জানান  কিছু জানেন না। শুনে দেখবো।

এ দিকে উপজেলা বি এন পি র সাধারণ সম্পাদক ,মোর্তজা এলাহি টিপু গত কাল বিকালে নজরুল ইসলাম কে যশোরহাসপাতালে দেখতে যান,তিনি তার  চিকিৎসা র খোজ খবর নেন, ওএসময় পুলিশের এই কর্মকাণ্ড কে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি  আরও বলেন  নজরুল ইসলামের নামে থানায় কোন মামলা নেই,তার পরও পুলিশ এই তণ্ডব চালিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ