ঝিকরগাছায় নৌকার বিশাল জনসভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১১:১৮ অপরাহ্ন
৩০ ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ী করার আহ্বান...

বিল্লাল হুসাইন, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।।  

যশোরের ঝিকরগাছায় নৌকার জনসভা বুধবার ২৬ ডিসেম্বর’১৮ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।

এই জনসভায় যশোরের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ শাহীন চাকলাদার, সাবেক বিদ্যুৎ ও জালানী মন্ত্রী জননেতা মোঃ রফিকুল ইসলামসহ ঝিকরগাছা ও যশোর জেলার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ তৃণমূলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিকরগাছার উল্লেখযোগ্য ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিশেষ প্রতিনিধি জননেতা ১১ নং বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিছার উদ্দিনের নেতৃতে ঝিকরগাছার দক্ষিণবঙ্গ হতে কয়েক শতাধিক মোটর সাইকেল ও পিকআপ, ট্রাক শোডাউন নিয়ে উপস্থিত হন।

জনসভায় দেশনেত্রীর মার্কা, বাঙালী জাতির প্রতীক, দেশ ও নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা শেখ হাসিনার মনোনীতপ্রার্থী জননেতা ডাক্তার মেজর জেনারেল (অবঃ) মোঃ নাসির উদ্দিনকে তার নৌকা মার্কায় আগামী ৩০ ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জয়ী করার আহ্বান জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ