এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীতপ্রার্থী ডাঃ নাসির উদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে ১০ নং শংকরপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ পাঠাগারে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়।
শংকরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহিদ হাসান পলাশের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক তৌহিদুর রহমান সবুজের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছেলিমুল হক সালাম।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসছে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনার জন্য সকল নেতা কর্মীদের প্রতি একাত্ম হয়ে নির্বাচন পরিচালনা করার আহবান জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মোঃ শামিম, জাহঙ্গীর আলম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১০ নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ চ্যাটার্জী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যাপক কামরুল হাসান, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়নের যুগ্মআহ্বায়ক রুম্মন কবির, সদস্য শাহিন কবির, আলী জুলফিকার, রানা প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শংকরপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মুনছুর আলী।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.