ঝিকরগাছা প্রতিনিধি।।
যশোরের ঝিকরগাছা উপজেলায় আর আর এফ এর উদ্যোগে পি কে এস এফ এর সহযোগিতায় শিক্ষা বৃত্তি বাবদ একজন গরিব মেধাবী শিক্ষার্থীকে বার হাজার (১২০০০) টাকার চেক প্রদান।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর আর এফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাহেদুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আর আর এফ এর শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান।
উক্ত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা আর আর এফ কতৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সমগ্র ঝিকরগাছা উপজেলার সকল জনগন যেন পায় তার জন্য প্রকল্প বৃদ্ধি করার অনুরোধ করেন
You must be logged in to post a comment.