ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগের সামাজিক কর্মসূচি

এবিএস রনি, যশোর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৩ পূর্বাহ্ন
ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগের সামাজিক কর্মসূচি

করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু ও সাধারন সম্পাদক কামাল হোসেনের নির্দেশনায় বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগ।

সোমবার হাজিরবাগ ইউনিয়নের কুল্ল, মুকুন্দপুর সহ বিভিন্ন বাজার এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালান হাজিরবাগ  ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা এই এলাকায় যেসব ভ্যান চালক, যাত্রী,  পথচারী ও দিনমজুর শ্রমিকদের মাস্ক পরা ছিল না, তাদের মাস্ক পরিয়ে দেন তারা এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান।

এ সময় উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ