ঝিকরগাছার শংকরপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৫ অপরাহ্ন
ঝিকরগাছার শংকরপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ঝিকরগাছা শংকরপুরে মুজাহিদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাঠি গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

নিখোঁজ মুজাহিদ যশোর ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী ও এতিমখানার হেফজ বিভাগে পড়াশুনা করতো।

এ ব্যাপারে ওই ছাত্রের পিতা মনিরুজ্জামান জানান, ইমামুল গত ২৬ আগস্ট মাদ্রাসা  থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি।

কেউ মুজাহিদের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজ বালকের পিতা মনিরুজ্জামান। এছাড়া মনিরুজ্জামানের ০১৭১৯৬৬৩০৮৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ