ঝিকরগাছার  শংকরপুরে আধুনিক পদ্ধতিতে দুই দিন ব্যপী মাছ চাষ  প্রশিক্ষণ

ঝিকরগাছা প্রতিনিধি।।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৯:২৪ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং শংকরপুর ইউনিয়নের  খাটবাড়িয়া প্রাইমারী স্কুলে  ২৯- ৩০ ডিসেম্বর (পিকেএসএফ) এর অর্থায়নে  শিশু নিলয় ফাউন্ডেশন কতৃক আয়োজিত   ২৫ জন মৎস্য চাষীদের নিয়ে দুই দিন ব্যাপী (অনাবাসিক) আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলার সিনিয়র  মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল।  খামার ব্যবস্থাপক কাজী আজাদুর রহমান মৎস্য ও বীজ উৎপাদন কেন্দ্র ঝিকরগাছা যশোর। আরও উপস্থিত ছিলেন,  শিশু নিলয় ফাউন্ডেশন এর এরিয়া ইনচার্জ  সোলায়মান হোসেন, নাভারন। আবুল কাশেম,সিনিয়র শাখা ব্যবস্থাপক, বাঁকড়া শাখা। হাসান উজ জামান, মৎস্য কর্মকর্তা (উদ্ভাবনীমুলক কৃষিজ উদ্যোগ) বাঁকড়া শাখা। সফল মৎস্য খামারী হিসাবে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস।

উক্ত প্রশিক্ষনে মাছ চাষীদের মাছ নমুনায়ন, পানি পরীক্ষা পদ্ধতি, খাদ্য পরীক্ষা, সারের ব্যবহার, সুস্থ্য পোনা চেনার উপায়, খাবার ফরমুলেশন সম্পর্কে হাতে কলমে শেখানো হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সমন্নয় ও মার্কেট লিংকেজ পদ্ধতি করানো হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ