ঝালকাঠীতে জেলা পুলিশের উদ্যাগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ মার্চ, ২০১৯, ১০:২৪ অপরাহ্ন

ঝালকাঠী প্রতিনিধি।।

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো” নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব করো” এই প্রতিবাদ্যকে সামনে রেখে এই প্রথম ঝালকাঠীতে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাজাপুর সার্কেল মোঃমোজাম্মেল হোসেন রেজার সঞ্চালনার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জোবায়েদুল রহমান।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হাসান, প্রধান শিক্ষক মারুফা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন,নারী কনেস্টবল হাসি আক্তার প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ