জয়নব জোনাকি’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৩:১৩ অপরাহ্ন

কবিতার মতো
– জয়নব জোনাকি

আমি কবিতার মতো নীরব বয়ে চলি 
সমুদ্রের আঁকাবাঁকা বুক চিরে
 
কখনো উত্তাল কখনো ধীরে…

আমি কবিতার মতো স্নিগ্ধ গোধূলিতে 
পাখির পাখায় ছুটে যাই নীড়ে
কখনো হারাই মেঘের ভিড়ে…

আমি কবিতার মতো আগুনের ফুলকি 
কখনো মুক্তোদানা কখনো হীরে
 
কৃষ্ণচূড়া সাজে কবিতাকে ঘিরে …

আমি কবিতার মতো এলোমেলো ঝড় 
কখনো নাবিক হয়ে পা রাখি তীরে
 
আবার কোন এক চৈত্রের দাবদাহে
 
সবুজের মাঠ হয়ে আসি ফিরে ফিরে…

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ