জ্ঞাতি শত্রু
মোঃ সাইদুল হাসান সেলিম।।
———————————————————–
টিভিটা বন্ধ করে দাও,
যা শোনার ছিল শুনেছি।
নিস্তব্ধতাই এখন বেশি সহিষ্ণু,
ঘড়ির শব্দটাও তীব্রতর মনে হয়।
পত্রিকাটা ভাঁজ করে রাখ,
ওটা এখন পুরনো হয়ে গেছে।
ফেসবুকে সার্চ শেয়ার আর লাইকে,
সর্ষে ফুল দেখি যখন উঠি বাইকে।
আমিও সবার মতোই ভীত সন্ত্রস্ত,
সকলের জন্য আমি উদ্বিগ্ন।
যৎসামান্য সঞ্চয় করেছিলাম,
এতো সামান্য যে লক-ডাউনে নিঃশেষ।
ভগ্ন চিত্তে ভাবছি এ যাত্রা আর কতো দূর,
বিনিদ্র প্রহর কেটে কখন হবে ভোর।
উহানের পাখিরা এখন গান গায়,
আকাশটাও নির্মল নীল আভা ছড়ায়।
বেঁচে থাকার সমীকরণ আছে একই বেশে।
বিতারিত করোনা’র দেখা হবে শেষে।
বন্ধুর অসময়ের প্রস্থান, মেনে নেয়া দায়,
সন্ধি করে যমদূতের, বেঁচে থাকা যায়?
সর্ম্মুখের দরজাটাও বন্ধ করে এসো,
কিছুক্ষন শ্রষ্ঠার আরাধনায় নিভৃতে বসো।
মৃত্যুর হার আক্রান্ত, ক্রমাগত বাড়ছে।
করোনায় বিষ নিঃশ্বাস অবিরত ছাড়ছে।
ভাইরাস সবার জ্ঞাতিশত্রু,
তবু অহনিশি ছড়াই,
ভয় করিনা করোনায়,
গর্ব করে বেড়াই।
লক-ডাউনে সর্বশ্রান্ত
অর্থনীতির নার্ভীশ্বাস,
লড়াই করে বাঁচতে হবে,
সমন্বয়ে বসবাস।
You must be logged in to post a comment.