জোয়ার
করিম সুমন।।
.
দ্যাশে নাকি উন্নতি খুব হইতাছে
সবখানে ঢেউ বইতাছে
যার যা পাওয়ার, লইতাছে
শহর-গ্রামে সবলোকে তাই কইতাছে।
.
পিঁয়াজ কেজি একশোবিশে চলতাছে
বাড়তাছে দাম, চড়তাছে
ঝাঁঝে মানুষ মরতাছে
দোকানদারে সবাইকে তাই বলতাছে।
.
ঢাকার শহর টাকা খালি উড়তাছে
ঝরঝরাইয়া পড়তাছে
যে পারে সে ধরতাছে
ক্যাসিনোতে জুয়ার চাকা ঘুরতাছে।
.
যে যেভাবে পারে পকেট ভরতাছে
টাকার পাহাড় গড়তাছে
বাড়ি-গাড়ি করতাছে
গরীব শুধু ধুঁইকা ধুঁইকা মরতাছে।
You must be logged in to post a comment.