প্রদীপ কুমার দেবনাথ ,(ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৩ রা নভেম্বর ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আলোচন সভা ও দোয়া মাহফিলে বক্তরা বলেন জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়। এই নির্মম হত্যাকান্ডকে স্মরণ করে ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর জেল হত্যা দিবস পালন করা হয়।
আজ সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্ম মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফিউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সাংগঠনিক সম্পাদক (৩) সৈয়দ লিয়াকত আব্বাস টিপু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক (২) প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশীর আল হেলাল, উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেব, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বেলায়েত, ভলাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কার্তিক চন্দ্র দাস, হরিপুর ইউনিয়নের সাধারন মম্পাদক বিজয় দাস, চাপরতলা ইউনিয়নের সভাপতি হাজী সুরুজ আলী, বুড়িশ্বর ইউনিয়নের সভাপতি মোঃ ছায়েবআলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা কাজল জ্যোতি দত্ত, নাসিরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ উল্লাহ, যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ মহিদুজ্জামান টিটু, নির্মল চন্দ্র চৌধূরী, মোঃ হাকিম রাজা, সাচুনি দাস প্রমুখ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, ৪ নেতা জেলে হত্যা, বঙ্গবন্ধুর সহপরিবারে হত্যাসহ সকল হত্যার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.