সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি হলেন সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামল বখত সাকীর সুযোগ্য পুত্র সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
গতকাল বিকাল ৫টায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ নুরুল হক, নির্বাহী সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এসএম শওকত হোসেন, মকসুমুল হাকিম, শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, জ্যোস্না আরা, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের বিদায়ী ডিডি মোঃ হায়দার আলী ও নবাগত ডিডি এএসএম আক্তার আলী, অফিস সহকারী কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইউনিটের সেক্রেটারীর মৃত্যু জনিত কারনে সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে ইউনিটের সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয় এবং আজীবন সদস্য মীর তানজীর আহমেদ কে নির্বাহী সদস্য পদে কো-অপ করা হয়।
You must be logged in to post a comment.