জেলা প্রশাসকের মতবিনিময় হরিণাকুণ্ডুতে

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৭:১৩ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮মার্চ)পড়ন্ত বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী ভূমি কমিশনার রাজিয়া সুলনানা(চৌধুরীর)পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন,ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔতিহ্যবাহী হরিণাকুণ্ডু সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন,তারুণ্যের অহংকার সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,পৌর মেয়র ফারুক হোসেন‚ উপজেলা পঃপঃ কর্মকর্তা জামিনুর রশিদ,কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,প্রকল্প কর্মকর্তা জামাল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন ওসি প্রতিনিধি এস,আই সাইফুল ইসলাম,সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জামান তাজু ও বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ হরিণাকুণ্ডু প্রেসক্লাবের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন দপ্তর প্রধান প্রমূখ্য।

উল্লেখ্য হরিণাকুণ্ডু উপজেলাকে যাতে একটি উন্নত উপজেলায় রুপান্তর করা এবং পর্যাটন অঞ্চল হিসেবে গড়ে তুলা যায় সেই দিকে অগ্রসর হতে কর্মরত,কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ