জেলা তথ্য অফিসের উদ্যোগে মহেশপুরে মহিলা সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮, ৯:০৩ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ)।।

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহেশপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার আবু-বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা শ্বাশতী শীল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, আজমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ ইমদাদুল ইসলাম, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২শত মহিলা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ