আনিচুর রহমান, মহম্মদপুর. মাগুরা।।
মাগুরার জেলা তথ্য অফিসের অায়োজনে আজ ৩০ অাগষ্ট বৃহস্পতিবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক হল রুমে সরকারের সাফল্য, অর্জন, উন্নয়ন কর্মকান্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অাওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।
এসময় অারো বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা অাফরোজ,সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন ও প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল হাসান প্রমুখ।
সমাবেশে সরকারের নানা বিষয়ের সাফল্য তুলে ধরে বক্তব্য দেন বক্তারা।