মহসিন মোল্যা, মাগুরা।।
সোমবার (২৬ নভেম্বর) মাগুরা শ্রীপুর উপজেলা সদরে অশোক অধিকারীর স্ত্রী কৃষ্ণা অধিকারী ( ৫০) আনুমানিক দুপুর ১২.৪০ মিনিটের সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
কৃষ্ণা অধিকারীর স্বামী অশোক অধিকারী জানান, “সাংসারিক জীবনে আমরা সুখী ছিলাম। আমাদের এক ছেলে অয়ন অধিকারী কলেজে লেখাপড়া করে আর একটি মেয়ে অহনা অধিকারী ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থী। আজ ছিল মেয়ের শেষ পরীক্ষা। আমাদের একান্নবর্তী সংসারে কারও সাথে তাঁর ঝগড়া বিবাদ হত না। শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্হ ছিল ডাক্তার দেখিয়েছি ঔষধ খাচ্ছিলো। আমাকে মাঝে বলেছিল ঔষধ খাচ্ছি কিন্ত জ্বালাপোড়া কমছে না।আমি তাকে ভারতে ডাক্তার দেখাতে নিয়ে যাব বলেছিলাম। কৃষ্ণা আমাকে চিকিৎসা করানোর সুযোগ দিল না। আমি এই ছোট ছেলে মেয়েকে নিয়ে ওদের মাকে ছাড়া কি করে থাকব। ও আমার সংসারের লক্ষী ছিল।”আপনারা সবাই কৃষ্ণার জন্য দোয়া করবেন ও যেন স্বর্গবাসী হয়।”
প্রতিবেশিরা জানান ”কৃষ্ণা বৌদির সংসার ছিল সুখের। হাসি খুশি মানুষটা এতবড় সংসার দেবর ননদ জা ভাতিজি ভাস্তে নিজের মা সবাইকে নিয়ে হই হুল্লোড় করে মাতিয়ে রাখতেন।কিছুদিন হল মাঝে মাঝে শরীরে জ্বালাপোড়া করতো মাথাব্যথা রোগে ভুগছিল। মাঝে মাঝে ব্যাথা অসহনীয় হত ঔষধ খেত। আজ মনে হয় ব্যাথা সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছে। ভারতে যাবে ডাক্তার দেখাতে সেই মানুষটা এমন কষ্ট দিয়ে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি।”
You must be logged in to post a comment.