জিয়ো প্রপার্টিজ লিঃ এর নতুন এ্যাপার্টমেন্ট প্রজেক্ট জিয়ো আফরিনা গার্ডেনের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৫:১৭ অপরাহ্ন

ঢাকাতে গত (৬নভেম্বর) শুক্রবার ৩৮০/২৩, পূর্ব রামপুরা, কুঞ্জবন আ/এ, রামপুরা, ঢাকায় জিয়ো প্রপার্টিজ লিমিডেট এর নতুন এ্যাপার্টমেন্ট প্রজেক্ট জিয়ো আফরিনা গার্ডেন এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে কোম্পানির চেয়ারম্যান মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম মুর্শেদী, মাননীয় সংসদ সদস্য (খুলনা-৪), ব্যবস্থাপনা পরিচালক, এনভয় গ্রুপ, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাবেক সভাপতি, বিজিএমইএ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়ো প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন লস্কর, ইসি চেয়ারম্যান কাজী মোঃ বরকত আলী, পরিচালক, অর্থ ও হিসাব  মো: আব্দুল হক, পরিচালক, মার্কেটিং, আসাদুল্লাহ চৌধুরী, ল্যান্ড ওনার আকরাম হাসান, এসি, ট্রাফিক, ধানমন্ডি জোন।

উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জিয়ো আফরিনা গার্ডেনে ০৮ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ