জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মাগুরা জেলা ছাত্রলীগ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৫ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।
২৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজ চত্বরে মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে এস,এস,সি এইচ,এস,সি ও সমমান পরীক্ষায় এই বছর জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র,সন্মাননা ক্রেষ্ট ও খাবার বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রুস্তম আলী,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব মুন্সি রেজাউল ইসলাম,সাবেক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শরিফুল ইসলাম,মাগুরা সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ জনাব মাহফুজুর রহমান সহ আরো অনেকেই।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জনাব আলী হাসান মুক্তা।

অনুষ্ঠানে বক্তারা জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।এবং ছাত্র-ছাত্রীদের আগামী দিনের স্বপ্ন পূরনে সম্মুখ পানে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ