কুষ্টিয়ার দৌলতপুরে ৪ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মা’র বিরুদ্ধে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের চকমাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চারমাসের শিশু ইয়াকুব আলী একই গ্রামের মোহন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহন আলীর স্ত্রী আখি মানষিক রোগী। সে দেড় মাস ধরে নিজ সন্তান ইয়াকুবকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছিল। বুধবার শিশুটিকে তার নানীর কাছ থেকে কৌশলে নিয়ে আসে।
পরে নিজ বাড়ির আঙিনায় পানিভর্তি গর্তে ফেলে হত্যা করে। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় ঘাতক মাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শফিক জানান, পানিতে ফেলে নিজ সন্তানকে হত্যার খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। তবে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যার বিষয়ে মা আখিকে জিঞ্জাসা করা হলে তিনি জানান, ‘জিনের নির্দেশে শিশুকে পানিতে ফেলা হয়েছে।’
You must be logged in to post a comment.