জাহাঙ্গীরপুর ইউপি উপনির্বাচনের নৌকা মার্কার জনসভায় বক্তব্য রাখছে যুবলীগ নেতা বাহার।

মোঃ আশরাফুল আলম জালাল,স্টাফ রিপোর্টার।
শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ১১:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের উপনির্বাচন কে সামনে রেখে আজ ৫ ডিসেম্বর বিকাল ৩ঘটিকায় সিডস্টোর বাজারে নৌকা মার্কার এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।আগামী ১০ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. মোয়াজ্জম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এম এ কদ্দুস,অধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক,এড.সেলিম, ফখরুল ইসলাম ,লুৎফুন্নাহার লাকি প্রমুখ।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মন্ডল সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওনামীলীগের  সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিনভুইয়া, আওয়ামীলীগ নেতা আচারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার ,ছাত্রলীগ নেতা মামুন প্রমুখ। এছাড়াও  উপজেলা ও ইউনিয়ন  আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী ও ভোটারের উপস্থিতি ছিল। নেতৃবৃন্দ আওয়ামীলীগের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরুধ জানান।উল্লেখ্য যে,উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মন্ডলের মৃর্ত্যুজনিত কারনে পদটি শুন্য হয়।
উক্ত জনসভায় নির্বাচনী আইন মেনে ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য  আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত ছিলেন না।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ