এসএম রিমন হোসেন,ঈশ্বরদী, পাবনা।।
বুধবার (২৫ মার্চ) পাবনা জেলার ঈশ্বরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে ।
আজ বিকেল ৫ ঘটিকার সময় জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন (জেএসকেএফ) পাবনা জেলা শাখার আয়োজনে ঈশ্বরদী ইপিজেড মোড়ে নোভেল করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকার সম্পর্কে সর্বসাধারণ পথচারীদের, ইপিজেড এর কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেএসকেএফ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম ফেরদৌস, সাধারন সম্পাদক রিফাজ বিশ্বাস লালন,সাংগঠনিক সম্পাদক এস এম রিমন হোসেন, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন শেখ, আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাকশী পুলিশ ফাড়ির এস.আই. আসাদুল ইসলাম, কনেস্টেবল মিজানুর রহমান, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের পাকশী রেলওয়ে জেলার আর্দশ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুফ এর সম্পাদক এবং রোভার সদস্যরা সতর্থফুর্ত ভাবে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সঙ্গে লিফলেট বিতরণ করেন।
এসময় জেএসকেএফ নেতৃবৃন্দ বলেন, নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে তিনি ধারণা দেন তারা।
পাকশী হাইওয়ে ফাড়ির এস.আই. আসাদুল ইসলাম বলেন, নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। এদিকে এখনো কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে তিনি ধারণা দেন ।
You must be logged in to post a comment.