জাল।। – শামস ই আরেফিন।

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৫:২১ অপরাহ্ন

জাল

শামস ই আরেফিন।।

——————————————————————-

জেলে পাড়ার কাশু

বহু কষ্টে গড়েছিল নৌকা

মহাজন খেয়েছে গিলে

স্বপ্ন তবু থেমে থাকে না

ভাসাবে সে আবার নৌকা

লঙ্গন নদীর জলে।

 

গ্রীস্ম যায় বর্ষা যায়

পঁচে যাওয়া চালার শন হয়না বদল।

জালের ভাড়া বেড়ে গেছে হায়

আরো ঘোলা হয়েছে নদীর জল।

 

যেরকম আছে সেরকমই থাকে পড়ে

ভাঙা সংসারে ভাঙা ঘরের বেড়া

কাশু দাওয়ায় বসে জাল সেলাই করে

চোখ রাঙায় সুদখোর মহাজনেরা।

 

শতচ্ছিন্ন জাল নিপুণ হাতে মেরামত করে

এবার মাছেরা আসবে ঝাঁকে ঝাঁকে

জলার দখন নিয়েছে সবুজ মহাজন

কাশু একা কাঁদে লঙ্গনের বাঁকে বাঁকে।

 

অথৈ জলের পাকা খেলোয়ার

হার মানে না তবু!

শতচ্ছিন্ন জাল ঠিক হয়ে যায়,

ঠিক হয়না ঘরের বেড়া আর চালার শন,

ঠিক হয়না তার শ্যাঁওলা ধরা জীবন।

 

অথৈ জলের খেলোয়ার

হারমানে কি কভু?

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ