জামায়াত থেকে পদত্যাগ করলেন কুষ্টিয়া পাটিকাবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:২০ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন ৷

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটিকাবাড়ী ইউনিয়ন সেক্রেটারী পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষন করেন এবং ১ সেপ্টেম্বর শনিবার পদত্যাগ পত্রে স্বাক্ষরকালে আব্দুর রশীদ বলেন, বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক অধিকারের নামে ধ্বংসাত্বক, জ্বালাও-পোড়াও সংগ্রাম করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার রাজনীতির প্রতি বিদ্বেষ পোষণ করছি ৷ আমি মনে করি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুস্থ্য রাজনীতির বিকল্প নাই ৷ তাই আমি উপস্থিত স্বাক্ষীর সম্মুখে, কোন প্ররোচনায় নয়, স্বেচ্ছায়, স্বজ্ঞানে ইউনিয়ন জামায়াতের পদ থেকে পদত্যাগ করিলাম এবং পদত্যাগ পত্রে স্বাক্ষর করিলাম ৷ এখন থেকে ওই রাজনৈতিক দলের সাথে আমার আর কোন সম্পর্ক রইলো না, ভবিষ্যতেও থাকবে না ৷

এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে ৷ তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার গণমানুষের নেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র উন্নয়নের ছোঁয়ায় কুষ্টিয়া আজ মডেল শহরে পরিণত হয়েছে ৷ তাই শেষ বয়সে এসে উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে মানুষের সেবা করার ইচ্ছায় জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগ করলাম ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ