অন্যদৃষ্টি স্বাস্থ্যকথন।।
স্তন ক্যান্সার এক আতংকের নাম। সারা বিশ্বে ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে স্তন ক্যান্সারের স্থান দ্বিতীয় । স্তনের কিছু কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে উঠে তখন তাকে স্তন ক্যান্সার বা স্তন টিউমার বলা হয় । পুরুষ এবং মহিলা উভয়েরই এ রোগ হতে পারে, তবে মহিলাদের মধ্যেই এর প্রবণতা বেশি দেখা যায়। স্তন ক্যান্সার হলে সাধারণত কিছু লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। কিছু কিছু টিউমার ১৩ বছর বয়স থেকে ২০ বছর বয়স এর মধ্যে হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রে মাসিক শুরু এবং মাসিক বন্ধ হওয়ার উপর নির্ভর করে। কিন্তু ৬০ বছর বয়সের বেশি মহিলাদের এর প্রবণতা বেশী। কিছু রিস্ক ফ্যাক্টর আছে যা পরিবর্তন করা সম্ভব নয়, যেমন- জেনেটিক কারণ। তবে সকল ব্রেস্ট টিউমার ই ব্রেস্ট ক্যান্সার নয় ।

তাছাড়া ব্রেস্ট ক্যান্সার হলেই ব্রেস্ট কেটে ফেলতে হয় না । তবে এক স্তনে ক্যান্সার হয়ে থাকলে অন্যেটিতেও ক্যান্সার হওয়ার সম্ভবনা থাকে। স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য সাধারণত অপারেশন করা হয়। অপারেশন ছাড়াও কিছু চিকিৎসা রয়েছে যেমন: কেমোথেরাপী, হরমোণ থেরাপী অথবা রশ্মি থেরাপী ।
১.স্তন ক্যান্সার বা স্তন টিউমার কি?
২.স্তন ক্যান্সার কেন হয় ?
৩.ছেলেদের কি ব্রেস্ট ক্যান্সার হতে পারে ?
৪.ব্রেস্ট ক্যান্সার বা স্তন টিউমার কি বংশগত ?
৫.ব্রেস্ট ক্যান্সার হলেই ব্রেস্ট কেটে ফেলতে হয় না ।
৬.কোন বয়সে স্তন ক্যান্সার বা স্তন টিউমারে ঝুঁকি সবচেয়ে বেশি ?
৭. ব্রেস্ট ক্যান্সার বা স্তন টিউমার হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে ?
৮.ব্রেস্টে চাকা বা গুঁটির মতো হলে একে কি বলে ?
৯.১% হলে ও ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হয় ।
১০.৯৯% মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয় ।
১১.প্রতি ৮ জন মেয়ের মধ্যে ১জনের ব্রেস্ট ক্যান্সার হয় ।
১২.ব্রেস্টে তিন ধরনের টিউমার হতে পারে ।
১৩.ব্রেস্টের এক ধরনের টিউমারকে টিবি বলে।
১৪.কি কি কারনে ব্রেস্ট ক্যান্সার বা স্তন টিউমার হতে পারে।
১৫.স্তন ক্যান্সোরের চিকিৎসা নির্ভর করে স্তন ক্যান্সারের ধরণের উপর।
১৬.কত বছর বয়স থেকে স্তন ক্যান্সার হতে পারে ?
১৭.বয়স ৬০ এর বেশি হলে স্তন ক্যান্সারের ঝুঁকি সব থেকে বেশি ।
১৮.১২বছরের আগে মাসিক হলে ।
১৯.৫০ এর পর ও যদি মাসিক বন্ধ না হয় ।
২০.সন্তানকে বুকের দুধ না খাওয়ালে ।
২১.৩০ বছর বয়সের পর প্রথম সন্তানের মা হওয়া ।
২২.দীর্ঘ সময় ধরে জন্মনিয়ন্ত্রন বড়ি সেবন স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাই।
২৩.যে মহিলাদের সন্তান হয় না তাদের ঝুঁকি বেশি ।
২৪.যাদের ওজন বেশি তাদের।
২৫.নিজের স্তন নিজেই পরীক্ষা করুন।
লেখক
প্রফেসর ড. সালমা ইয়াসমিন চৌধুরী
সার্জারী স্পেশালীস্ট
You must be logged in to post a comment.