বাংলাদেশের জাতীয় সম্পদ মা- ইলিশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছেন জাজিরা উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
প্রতি বছরের ন্যায় গত ৪ অক্টোবর থেকে মা-ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর তীরবর্তী এলাকা পালের চর, বাবুর চর,সিডার চর ও বিলাশপুর সহ-বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনায় নামে, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুউজ্জামান ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব হোসেন সহ- নৌ-পুলিশ ও মাদারীপুর র্যাব-৮ এর সদস্যরা।
উপজেলা মৎস্য কার্যালয় সুত্রে জানা যায় যে, গত ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য আইনে বিভিন্ন ধারায় জেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে ১৩৪টি জেল হাজতে পাঠানো হয়েছে ১০৭ জন, জরিমানা করা হয়েছে ১.৩৫ হাজার টাকা, আটককৃত জাল ২.৬৫ লক্ষ দৈর্ঘ্য মিটার, অটককৃত ইলিশ ০.১৪৬ মেট্রিক টন,
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, অগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় সম্পদ মা- ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.