জাতীয় সবুজিয়ান পাঁচ আইডলকে সম্মাননা প্রদান

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।।
সোমবার, ২৪ মে, ২০২১, ২:৩৮ অপরাহ্ন

জাতীয় পরিবেশবাদী সংগঠন “সবুজ বাংলাদেশ” পাঁচ বছরে পদার্পণে সারাদেশ থেকে সদস্যদের বাঁছাই করে ৫ জন সদস্যকে জাতীয় সবুজিয়ান পাঁচ আইডল সম্মাননা ভূষিত করেন কেন্দ্রীয় কমিটি।

গতকাল (২৪ মে) সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটি সংগঠনের অফিসিয়াল পেইসবুক পেইজে এই নোটিশ প্রেস করেন।৫ জনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি তে এই সম্মাননা প্রদান করা হয়।সেরা কৃষি ফসল উৎপাদনে মোঃ আবদুল হক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সেরা সংগঠক

হলেন নোয়াখালীর সভাপতি রিয়াদ উদ্দীন রকি, সেরা সংগঠক হলেন চট্রগ্রাম সভাপতি আরিফুল হক তায়েফ, সেরা সংগঠক সূ্বর্ণচর উপজেলা সভাপতি খন্দকার দিদারুল আলম, এবং করোনাকালীন সময়ে সেরা কার্যক্রমে সম্মাননা অর্জন করেন কমলনগর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম মাহমুদ।

এই ছাড়াও সবুজ বাংলাদেশের ৫ম বর্ষ পূর্তিতে ৪জন সেরা বার্তা প্রদানকারী সদস্যকে পুরস্কার ঘোষণা করা করেন। এদের মধ্যে মাদারীপুর সভাপতি আজিজুল আফরান প্রিন্স, কুমিল্লা জেলা সভাপতি শাহরিয়ার মজুদার নাবিলা, ঢাকা জেলার সভাপতি সোহেল রানা ইমন, চট্রগ্রাম সদস্য মাসুদুর রহমান বিপ্লব।

সবুজ বাংলাদেশ পরিবেশ ও কৃষি ভিত্তিক সংগঠন। করোনায় ৩৩টা লাশ দাফন ও দেশব্যাপি মুজিববর্ষে ৩০ হাজার বৃক্ষরোপণ করে ইতিমধ্যে আলোচিত হয়েছেন। কার্যক্রমের জন্য এশিয়া পদক ও পরিবেশ পদক অর্জন করেছেন। সংগঠনটি বর্তমানে ৩০জেলা ৭০টি ইউনিট রয়েছে।

সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন সংগঠনের প্রত্যেক বছরে বর্ষ অনুযায়ী জাতীয় সবুজিয়ান আইডল সম্মাননা প্রদান করা হবে।সদস্যদের উৎসাহ দিতে আমরা এই কার্যক্রম এখন থেকে চলমান রাখবো। আমরা চাই যুব’রা উন্নত হোক সকল ভালো কাজে।

সবুজ বাংলাদেশ সভাপতি শাহীন আলম বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে যুবদের ভূমিকা  অনেক। সবুজ বাংলাদেশ এর আজকের জাতীয় সবুজিয়ান পাঁচ আইডল হবে সমাজ তথা দেশের সম্পদ। তাদের কাজে উদ্দীপনা সৃষ্টি হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ