জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-১ লড়বেন ৫প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ৫:২১ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১(পোরশা-সাপাহার- নিয়ামতপুর) আসনে অনেক জল্পনা কল্পনা শেষে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থীসহ মোট ৫জন লড়বেন। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসাবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী। জাপা(এ) দলীয় প্রার্থী পোরশা উপজেলা জাতীয়পার্টির সভাপতি আকবর আলী কালু।

ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী পোরশা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তাফিজুর রহমান ও বাসদের দলীয় প্রার্থী মঙ্গল কিস্কু। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, রবিবার প্রার্থীতা প্রত্যাহার শেষে ওই ৫জন প্রার্থী থাকছেন নর্বাচনী লড়াইয়ের মাঠে। উল্লেখ্য তফশীল ঘোষনার পর আসনটিতে আওয়ামীলীগের ১জন, বিএনপি’র ১২জন, জাতীয়পার্টির ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১জন, এলডিপি’র ১জন ও বাসদের ১জন সহ মোট ১৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার শেষে ৫জন থাকলেন নির্বাচনী মাঠে আর বাদ পড়লেন ১২জন। #

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ