আগামী ২৬শে সেপ্টেম্বর পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদীতে জাতীয় শ্রমিকলীগের আনন্দ মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) সকালে জাতীয় শ্রমিকলীগের সভাপতি ফজলুল হক মন্টু’র ঈশ্বরদীতে আগমন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সুযোগ্য পুত্র, যুবলীগ নেতা তহিদুল ইসলাম দোলন বিশ্বাস তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর সাগর এর নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বাংলাদেশ সুগারক্রপ ইনিস্টিটিউশনে ঈশ্বরদী শ্রমিকলীগের নির্বাচনী কর্মীসভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি সাগর সরদার,, সাবেক ছাত্রলীগের সভাপতি, জুবায়ের বিশ্বাস, সাধারন সম্পাদক শ্রী আশুতোষ কুন্ডু সহ ঈশ্বরদী উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কর্মীসভায় অংশ নিয়ে বক্তারা বলেন, আগামী ২৬ তারিখের নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়া আসনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আবারো এ আসন উপহার দিতে হবে।
নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে দলের সকল নেতাকর্মীদের একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহব্বান জানান বক্তারা।
উল্লেখ্য পাবনা ৪ ( ঈশ্বরদী আটঘরিয়া) আসনে উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কে।
You must be logged in to post a comment.