শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে রক্তদান ও বিনামুল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার দুপুরে সরকারি ভেটেরিনারি কলেজে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ ডা. আবদুল হাই সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. কল্যান কুমার ফৌজদার, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, কলেজ উপাধ্যক্ষ ড.অমলেন্দু বিশ্বাস। আলোচনা সভা শেষে ৮০ জন শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
এসময় বিনামুল্যে ২ শতাধিক গবাদিপশুর টিকা দেওয়া হয়। এদিকে ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে সরকারী কেসি কলেজ শহীদ মিনার চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, সাধারন সম্পাদক আবু সুমন বিশ্বাস সহ ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।