জাতীয় শোক দিবসে ছিন্নমূলদের পাশে ব্যারিস্টার জিরু

এস এম রিমন হোসেন, পাবনা
রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ১:০৮ অপরাহ্ন
জাতীয় শোক দিবসে ছিন্নমূলদের পাশে ব্যারিস্টার জিরু

১৫ ই আগস্ট জাতীয়  শোক দিবস উপলক্ষে পাবনা ৪ আসনে মনোনয়ন প্রত্যাশি  ব্যারিস্টার সৈয়দ আলী জিরু  ছিন্নমূল সেবা সংগঠনের মাধ্যমে ছিন্নমূল দের মাঝে রাতের খাবার  বিতরন করেন। 

এসময় ব্যারিস্টার সৈয়দ আলী জিরু  ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল  সেবা সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে  ছিন্নমূল মানুুষ গুলোর হাতে রাতের খাবার তুলে দেন।

ব্যারিস্টার  জিরু বলেন ছিন্নমূল সেবা সংগঠনের এই মানবতার সেবায় সামাজিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। তাদের মতো মহৎ মানুষেরা আছে বলেই এই করোনাকালীন সময়ে  সমাজে অসহায়  মানুষগুলো  কিছুটা হলেও আশায় বুক বাঁধছে। ছিন্নমূল সেবা সংগঠনের ৪মাস ১০দিন  ধরে করোনা কালীন  সময়ে ছিন্নমূলদের খাবার  বিতরন কর্মসূচি অব্যাহত রাখার কারনে  অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার সৈয়দ আলী জিরুর  ছিন্নমূল সেবা সংগঠন টিমকে। তিনি আরো বলেন এই সেবা সংগঠনের পাশে তিনি সব সময় থাকবেন এবং   তাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় অংশীদার হতে, আসন্ন পাবনা ৪ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশি হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ