জাতীয় প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটিকে সীমান্ত অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ৬:১৪ অপরাহ্ন
যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন....

এবিএস রনি, যশোর প্রতিনিধি ।।

জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সভাপতি পদে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিনসহ মোট ১৭টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাইফুল-ফরিদা প্যানেল ১৪ পদে জয়ী হওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সীমান্ত অনলাইন প্রেসক্লাব, শার্শা, যশোর।

নির্বাচিত পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সীমান্ত অনলাইন প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদ সবুজ, সাংগঠনিক সম্পাদক এবিএস রনি, দপ্তর সম্পাদক জিল্লুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ