জাতীয় ঐক্যফ্রণ্ট থেকে যোগ্য প্রর্থীকে চায় রামপাল-মোংলার সাধারণ ভোটাররা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৭:০৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ সংসদীয় আসনে ২০ দলীয় ঐক্যজোট মনোনিত ২ জন প্রার্থীকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মী ও সমার্থক ও সাধারণ ভোটার দের সৃস্টি হয়েছে  মিশ্র প্রতিক্রিয়া। এলাকায় জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যেতা যাছাই করে প্রকৃত ব্যাক্তিকে প্রার্থী নির্ধার করার দাবি জানিয়েছেন ২৩ দলিয় ঐক্যজোটের কর্মী ও সমর্থকরা।

গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনে ব্যর্থ হলে ধারাবাহিবভাবে আবারও আওয়ামী লীগের দখলে চলে যেতে পারে বলে সংসয় কাজ করছে কর্মী সমর্থক দের মধ্যে । নানান কারনে  বিগত দিনে বাগেরহাট- ০৩ আসনে বিএনপির  প্রার্থী না থাকায় ২০০১ সাল থেকে জামায়াত ইসলামীকে এ আসনটিকে ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘ প্রায় ২ যুগ পর এ আসনে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বিগত ৯ বছর ধরে এলাকার মানুষের সুখে দুঃখে কাছে থেকে ব্যপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি এলাকায় সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ায় তার গ্রহনযোগ্যতা ও বৃদ্ধি পেয়েছে বহুগুনে । কেন্দ্র থেকে এবার তাকে মনোনতি করায় দল মত নির্বিশেষে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় যানিয়েছে ।

নেতাকর্মী ও সাধারণ ভোটারদের দাবি বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম ও জামায়াত প্রার্থী এ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদের মধ্যে সর্বশেষ জরিপ ও যাচাই করে দুই জনের মধ্যে যোগ্য প্রার্থীকে মনোনিত করা হলে এ আসনটি পুনঃ উদ্ধার সম্ভব বলে মনে করছেন দলের নিতিনির্ধারকরা। যোগ্য প্রার্থী নির্বাচনে কেন্দ্র ব্যর্থ হলে আবারও রামপাল-মোংলা আসনটি হাত ছাড়া হতে পারে পিএনপির। এমটাই মনে করছেন সাধারণ মানুষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ