একেএম বাবু, রাজশাহী।।
চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে রাজশাহী১ তানোর গোদাগাড়ী অাসনের দুটি উপজেলা অাওয়ামী লীগের অায়োজনে এমপি ওমর ফারুকের নির্দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে গোদাগাড়ীতে, দুপুরে তানোরে দিন ব্যাপি জাতীয় শোভাযাত্রাতে নেতৃত্ব দেন (এমপি) ওমর ফারুক চৌধুরী।এদিকে,শোভাযাত্রাটি তানোর এবং গোদাগাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে তানোর মিনি স্টেডিয়ামে অালোচনা সভা হয়েছে। এতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বির সভাপতিত্বে,প্রধান অতিথি রাজশাহী জেলা অা,লীগের সভাপতি,তানোর গোদাগাড়ী অাসনের (এমপি) এবং অা,লীগের সফল সংগঠক, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অারো যারা উপস্থিত ছিলেন,তারা হলেন তানোর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দনা রানী, উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি,কলমা ইউনিয়ন পরিষদের দু বারের চেয়ারম্যান এবং তানোর যুবলীগের সফল সংগঠক, লুৎফর হায়দার রশিদ ময়না সহ সরনজাই ইউপি চেয়ারম্যান অাব্দুল মালেক উক্ত সভাতে উপস্থিত ছিলেন।
প্রাপ্ত সূত্রে জানা গেছে এবারে তানোর উপজেলাতে উন্নয়ন মেলায় ৬৬টি স্টল রয়েছে? এদের মধ্যে সাংবাদিক, থানা,ভুমি অফিস, খাদ্য গুদাম, বিভিন্ন বে-সরকারী সংস্থা, বীমা কোম্পানীর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জাতীয় উন্নয়ন মেলাতে সরকারের সাথে সহ মত পোষন করে অংশ গ্রহন করতে দেখা গেছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও দেখা গেছে, এদের মধ্যে শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাব্দুর রহমান, কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পাল সহ অনেক শ্রেনী প্রেসার লোকেরা জাতীয় শোভাযাত্রাতে অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি (এমপি) ওমর ফারুক বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সব দিক দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে এ দেশকে বিশ্বের মান চিত্রে উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী? তিনি বলেন অামরা যে যেখানে অাছি নিজ নিজ অবস্থান থেকে একটু করে সহযোগিতা করি তাহলে এদেশ প্রধানমন্ত্রীর স্ব ঘোষিত ডিজিটাল ও ২১ ভিশন বাস্তবায়ন করা খুব সহজ হবে? তিনি বলেন সব কিছু ভুলে অাবারো বর্তমান প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য তানোর গোদাগাড়ীর সকল ভোটারদের প্রতি অাহব্বান জানান এমপি ওমর ফারুক চৌধুরী।
You must be logged in to post a comment.