জাতীর জনক এর মাজার জিয়ারত আওয়ামী মৎস্যজীবী লীগ শরীয়তপুর জেলা শাখা

শরীয়তপুর প্রতিনিধি
সোমবার, ১ নভেম্বর, ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান সাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শরীয়তপুর জেলা শাখা।

৩০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জ টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ পূর্বক মাজার জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সকাল ৮ টায় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বাসযোগে রওনা করে বেলা ১১ টা ৩০ মিটিটে বঙ্গবন্ধুর মাজারে উপস্থিত হয়। জেলা আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম স্বপন সরকার এর নেতৃত্বে নেতৃবৃন্দ মাজার জিয়ারত করেন। এসময় সদস্য সচিব এফ রহমান রূপক, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম কাজী, যুগ্ম আহ্বায়ক বি এম ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক সাজলু বেপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন মোল্লা, যুগ্ম আহ্বায়ক জয়ন্ত দাস, যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ মোল্লা, মোঃ দাদন সরদার, মাষ্টার সাইফুল ইসলাম, নুরুল আমীন শিকদার, আব্দুল বারেক ভূইয়া, সুমন বকাউল, আব্দুর জব্বার খান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আসিফ আনোয়র, শেখ মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম স্বপন সরকার সংগঠনের পক্ষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ