আসন্ন শরীয়তপুর জাজিরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও পৌরবাসীর প্রত্যাশীত মেয়র প্রার্থী, শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য, জাজিরা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাজিরা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি, জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর স্নেহ ভাজন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোবারক আলী সিকদার এর সুযোগ্য ভাতিজা জনমানুষের আস্থা ভাজন মোঃ দেলোয়ার সিকদার। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও পৌরবাসীর প্রত্যাশীত মেয়র প্রার্থী।
জাজিরা পৌরসভার ৯টি ওয়ার্ড এর গ্রাম, মহল্যা, হাট-বাজার ঘুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপকালে তারা বলেন, দেলোয়ার সিকদার দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে দলের জন্য কাজ করছেন এবং জাজিরা পৌরবাসীর সুখে-দুঃখের ভাগী হয়ে জনগণের পাশে আছেন। নম্র-ভদ্র দেলোয়ার ভাই, বিকল্প আর কেও নাই। তাই আমরা আসন্ন পৌরসভা নির্বাচনে দেলোয়ার সিকদারকে মেয়র হিসেবে পেতে চাই। আমাদের বিশ^াস বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দেলোয়ার সিকদারকে আওয়ামী লীগের দলিয় নৌকা প্রতীক দিয়ে জাজিরা পৌরবাসীর মুখে হাসি ফুটাবেন।
একান্ত এক স্বাক্ষাৎকারে মোঃ দেলোয়ার সিকদার বলেন, আসন্ন জাজিরা পৌরসভা নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে ইনশা-আল্লাহ আমি নৌকা প্রতিক নিয়ে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবো। নির্বাচিত হয়ে অবহেলিত জাজিরা পৌরসভার অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার চেষ্টা করবো। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিসন ২০২১ ও বিকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করবো।
জাজিরা পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করবো। দুর্ণিতী মুক্ত পৌরসভা গঠনে কাজ করবো। জাজিরা পৌরসভার সকল নাগরিকদের সর্বোচ্চ নাগরিক অধিকার নিশ্চিৎ করবো, পৌরসভার মান উন্নয়নে কাজ করবো। জাজিরা পৌরসভাকে একটি মডেল ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সাধ্যমত কাজ করবো, ইনশাআল্লাহ।
You must be logged in to post a comment.