জাজিরায় সরকারি খাল দখলের হিড়িক প্রশাসন নিরব

শরীয়তপুর প্রতিনিধি
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ন

শরীয়তপুর জাজিরা পৌরসহরে সরকারি খাল দখলের হিড়িক পড়েছে।স্থানীয়দের অভিাযো প্রশাসনিক ব্যবস্থা না থাকায়, অবৈধ ভাবে সরকারি খাল দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে প্রভাবসালি একটি মহল।

জাজিরা উপজেলার খাদ্য গুদাম মোড় থেকে জাজিরা পুরাতন লঞ্চ ঘাট পর্যন্ত উত্তর বাইকশা গ্রামের সরকারি খালটি অবৈধ ভাবে দখল নিয়ে  একাধিক বসত বাড়ি, রাস্তা ও দোকান ঘর নির্মাণ করা হয়েছে। জাজিরা উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সুত্রে জানা যায় বিভিন্ন নৌযান মাধ্যমে সরকারি খাদ্য গুদামে মালামাল আনা নেওয়া করা হতো  এই খাল দিয়ে।

স্থানীয় বাসিন্দা মোঃ মোতালেব মাদবর (৬৫) জানান ততকালীন ১৯৭৫ সালে জাজিরা উপজেলা খাদ্য গুদামের জন্য ৩৩ নং উত্তর বাইকশা মৌজার ১ নং খতিয়ান ৬০৫ নং দাগে জমি পরিমাণ ১.০৫ জমিনের শ্রেণী নয়নজুলী খাল সরকারের নামে রেকর্ড করা হয়।

তিনি আরও জানান জাজিরা পৌর এলাকার বাসিন্দারা তাদের বাড়ির ময়লা আবর্জনা ও ড্রেনের পানি নিষ্কাশন করার মতো কোন খাল কাটা নেই। বৃষ্টি হলে উপজেলা চত্বর থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন গ্রামের পানি জমে থাকে। ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে চাষাবাদের ব্যাকতয় ঘটে। পৌরবাসীদের দাবি যদি নয়নজুলী খালটি খননের ব্যবস্থা করা যেত তাহলে আমাদের এমন ভোগান্তি পোহাতে হতো না। প্রশাসনের কাছে অনুরোধ নয়নজুলী খালটি পুনরায় খনন করে পানি নিষ্কাশন সচল পৌর এলাকার ড্রেনের পানি নদীতে নামার ব্যবস্থা করে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো।

উত্তর বাইকশা গ্রামের বাসিন্দা ও গোডাউন মোড় বাজার ব্যবসাহী মোহাম্মদ বাচ্চু সরদার বলেন ১৯৭৫ সালের সার্ভিস সেটেলমেন্ট জরিপ অনুযায়ী আর-এস ও এস-এ রেকর্ড অনুযায়ী নয়নজুলী ভূমিটি বিভিন্ন মালিকের নামে হয়েছিল। পরবর্তী কালীন সময় সরকারি খাদ্য গুদমের স্বার্থে উত্তর বাইকশা মৌজার ১ একর ৫ শতাংশ ভূমি অধিগ্রহণের মাধ্যমে সরকারি খাস মহল শ্রেণী নয়নজুলী রূপান্তরিত করে সরকারি খতিয়ানে যুক্ত করা হয়েছে। বর্তমানে নয়নজুলী খালটি, কিছু প্রভাবশালীরা মিলে অবৈধভাবে বালু ভরাট করে জমি দখল করে নিয়েছে।

শরীয়তপুর পৌর-জামায়াতের দোয়া ও আলোচনা সভা

অন্যদিকে জাজিরা পৌরসভার সাবেক মেয়র মোঃ ইদ্রিস মাদবর ও জাজিরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজ রহমান মিলে গোডাউন মোড়ের বাজার বড় করার জন্য ২০ শতাংশ জমি বালু ভরাট করে রেখেছেন।

নয়নজুলীর কিছু অংশ দখল করে রাস্তা নির্মাণ করা একজন আব্দুল মান্নান বেপারী দাবি করে জানান কোন একসময় নয়নজুলী ছিলনা জমির মালিক ছিলাম আমরা অন্যদিকে সরকারি খাদ্য গুদামেন মালামাল আনবার জন্য ঐসময়ে নয়নজুলী খাল খনন করা হয়। খালের পাশে আমার বাড়ি নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গুলো ভাড়া দেওয়ার জন্য। নয়নজুলীর উপর দিয়ে একটি সড়ক প্রয়োজন সেজন্য বাড়ির সামনে রাস্তা নির্মাণ করেছি।

জাজিরা উপজেলার সহকারী কমিশন (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান বলেন গোডাউন মোড়ের নয়নজুলী খাল দখলের বিষয় আমরা অবগত হয়েছি অবৈধভাবে খালের উপর একাধিক রাস্তা নির্মাণ দোকানপার্ট ও বাজার নির্মাণ হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ