জমি বিরোধ কেন্দ্র করে ভাসুর খুন!!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৬:৪৪ অপরাহ্ন
ছবি প্রতিকী

আবদুল মান্নান, কক্সবাজার ।।

জমির বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বউ ও তার সহযোগিদের হামলায় খুন হয়েছে আবুল কাসেম নামের (৪৭) এক ব্যক্তি। ঘটনাটি ঘটে কক্সবাজার সদরের শিল্প এলাকা ইসলামপুরে। উক্ত ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল কাসেম ইসলামপুর বাজারের মনু বাজারের পাশ্ববর্তী বৈদ্য পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। ২৫ নভেম্বর সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে লোমহর্ষক এ ঘটনাটি ঘটে নিহতের বাড়ির উঠানে। নিহত আবুল কাসেমের সৎ ভাই আবদু রহিম জানায়, আবুল কাসেমের সাথে ছোট ভাই আবদুল আলিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়শ তাদের মধ্যে তুচ্ছ ঘটনা ঘটতো। এরই  ধারাবাহিকতায় আজকেও তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে আবদুল আলিমের স্ত্রী শাহেদা বেগম, আবদুল আলিম, সাগর, ভুট্টো ও ছেনুয়ারা মিলে কাসেমকে ধাওয়া করে। ঘটনাচক্রে সাহেদা বেগম কাঠ নিয়ে মাথার অগ্রভাগে  সজোরে আঘাত করলে আবুল কাসেম মাটিতে লুটিয়ে পড়ে যায়।  পরে অন্যন্যা স্বজনরা তাকে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ ঈদগাহের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে  ঘোষণা করেন।

খবর পেয়ে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একদল ফোর্স অভিযান চালিয়ে ছেনুয়ারা ও সাগরকে আটক করে। পুলিশ  হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জড়িত সন্দেহে ২ জনকে আটকের  কথা বলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ