জমি বিরোধে মহেশখালীতে ৫ জন গুলিবিদ্ধ,আটকঃ ২

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৭:৫৬ অপরাহ্ন
ছবিঃ প্রতিকী

আবদুল মান্নান, স্টাফ রিপোর্টার ।।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।আহতরা হলেন- সাদ্দাম হোসেন (৩৮), নুর আয়েশা (২৭), নুরুল আবছার (৩২), ছেনুয়ারা বেগম (৩৫) ও আলী হোসেন(৫৪)।

স্থানীয় সুত্র মতে, আব্দু সবুর মাঝির নেতৃত্বে লেদু মিয়া, গোলাপ শাহ, সেলিম, আরিফুল্লাহ ও সোলেমান ডাকাত সহ ১০/১২জনের একদল অবৈধ অস্ত্রধারী এ হামলার ঘটনা ঘটায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে আহতরা  চিকিৎসাধীন রয়েছে।
গুলিবিদ্ধ আলী হোসেন জানায়, তার একটি জমির কিছু অংশ কক্সবাজার শহরের হোটেল সাগরগাও’র মালিক শাহেদুল ইসলামের কাছে বিক্রি করার জন্য বায়নানামা হয়।

সোমবার সকালে আব্দু সবুর মাঝি তার দলবল নিয়ে উক্ত জমি জবর দখল করতে যায়। কিন্তু জমির মালিক আলী হোসেন এর ছেলেরা বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে আলী হোসেনের বাড়িতে ঢুকে যায় হামলাকারীরা। বাড়িতে প্রবেশ করে তারা হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়।

 এ বিষয়ে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক বাবুল আজাদ জানান, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই ঘটনায় কয়েকজন আহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সবুর মাঝি ও দুদু মেম্বারকে আটক করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ