জবি নৃবিজ্ঞান বিভাগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ৯:৩৬ অপরাহ্ন

মাসুদ রানা, জবি।।

‘মুক্তির জয়গানে ঋদ্ধ হোক প্রাণ’ এই স্লোগানকে ধারণ করে ‘এনথ্রোপলজি ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটি (এডিডিএস)’ জেন বলপেন এর সহযোগিতায় আয়োজন করে প্রথম অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগীয় মিলনায়তনে দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘শরণার্থী আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়’ শীর্ষক বিতর্কে সরকারি দল বিজয়ী হন। সেরা বিতার্কিক হন বিরোধী দলের প্রধান অন্তু আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর ও বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ড. সানজিদা ফারহানা। তিনি বলেন, নৃবিজ্ঞান বিভাগের বিতর্ক দল শুরু থেকেই সুনামের সঙ্গে নিজেদের কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবসময় বিতার্কিকদের পাশে থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেন বলপেনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল ওয়াহাব বলেন, এডিডিএসের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। আগামীতে যে কোন কাজে আমরা একসঙ্গে কাজ করে যাবো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর জনাব সুমন কুমার মজুমদার, বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান হিরন, খন্দকার ফাতেমা জোহরা, মাকসুদা খানম প্রভাষক আরিফ ইফতেখার, আব্দুল কুদ্দুস, সফিকুল ইসলাম, পাভেল মাহমুদ ও তাহসিনা ফেরদৌস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ