জবিতে ‘প্রত্নতত্ত্ব: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ৯:৪২ অপরাহ্ন

মাসুদ রানা, জবি।।

লিখিত ইতিহাস অতি সাম্প্রতিক। ইতিহাসের বইতে যা লেখা আছে সেটা সত্য নয়।ইতিহাস পড়লেই হবেনা অন্যান্য বিষয়ও পড়তে হবে।সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যায়ের (জবি) ইতিহাস বিভাগের উদ্যোগে ‘প্রত্নত্তত্ত্ব: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগ হবে প্রস্তর যুগ।
২০ বছর পরে মোবাইলের নিচে লেখা থাকবে এটা একটি মোবাইল। প্রত্নত্তত্ত্ব বিশ্বাস অবিশ্বাস নিয়ে ঝামেলা আছে।দেখা ও জানার আগ্রহ সৃষ্টি করবে আজকের এই সেমিনার।

ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া  বলেন,আগের সেই বন্ধুত্ব  প্রত্নত্তত্ত্ব হয়ে গেছে।সবাই ফেসবুকে বন্ধুত্ব করে কিন্তু জানেনা কার সাথে বন্ধুত্ব করছে।

সেমিনারে ‘সম্প্রতি ওয়ারী বটেশ্বর ও বিক্রমপুরে পাওয়া গেছে বৌদ্ধ নিদর্শন’ শীর্ষক প্রবন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নত্তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান ও ‘পশ্চিমবঙ্গে বৌদ্ধ নিদর্শন ও একটি জরিপ’ শীর্ষক প্রবন্ধ ভারতের কলকাতার এশিয়াটিক সোসাইটির কিউরেটর ড. কেকা ব্যানার্জী উপস্থাপন করেন।

প্রবন্ধদ্বয়ের ওপর আলোচনা করেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বুলবুল আহমদ।

সেমিনারে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন সভাপতিত্বে   অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন প্রভাষক তানভীর আহমেদ।

Attachments area
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ